ফিফটি করে ফিরলেন তামিম

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

অবশেষে নিজেকে জানান দিলেন তানজিদ তামিম। প্রমাণ করলেন শুধুই ফুল নয়, সুবাসিত ফুল তিনি। সব সমালোচনার জবাব দিয়েছেন

2023-10-19T16:03:55+00:00
2023-10-19T16:03:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফিফটি করে ফিরলেন তামিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৪:০৩ পিএম   (ভিজিট : ২১৪)
X


অবশেষে নিজেকে জানান দিলেন তানজিদ তামিম। প্রমাণ করলেন শুধুই ফুল নয়, সুবাসিত ফুল তিনি। সব সমালোচনার জবাব দিয়েছেন তামিম ব্যাট হাতে৷ তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।

নিজেকে প্রমাণ করতে সেরা মঞ্চটাই বেছে নিলেন তামিম। ভারতের মতো দলের বিপক্ষেই প্রস্ফুটিত করলেন নিজেকে। বুমরাহ-সিরাজদের চোখে চোখ রেখে ৪১ বলে ফিফটি। যেখানে ছিল ৫ চারের সাথে ৩টি বিশাল ছক্কাও।

তার ছক্কাগুলো যেন মনে করিয়ে দিচ্ছিলো ২০০৭ বিশ্বকাপের তামিম ইকবালকে। জহির খানকে যেভাবে পিটিয়েছিলেন এই ব্যাটার। তবে ফিফটির পর ফিরেছেন দ্রুতই। কুলদীপ যাদবের শিকার হয়ে ফিরেছেন ৪৩ বলে ৫১ রানে।

তামিমের বিদায়ে ভেঙেছে উদ্বোধনী জুটি। ১৪.৪ ওভারে ৯৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আরেক ওপেনার লিটন দাস অপরাজিত আছেন ৪৫ বলে ৩৯ রানে। বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ৯৪ রান।

বাবু/এ.এস





  বিষয়:   তামিম  ফিফটি 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy