শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডসের লড়াকু সংগ্রহ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ব্যাটিং বিপর্যয়ের ফলে মাত্র ৯১ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। সেখান থেকে সাইব্রান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ফন ভিকের

2023-10-21T15:25:01+00:00
2023-10-21T15:25:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডসের লড়াকু সংগ্রহ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৩:২৫ পিএম   (ভিজিট : ১৪০)
X

ব্যাটিং বিপর্যয়ের ফলে মাত্র ৯১ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। সেখান থেকে সাইব্রান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ফন ভিকের রেকর্ড জুটিতে লড়াকু সংগ্রহ দাঁড় করায় নেদারল্যান্ডস। শ্রীলঙ্কাকে ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা।

আগের দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন ঘটিয়ে নেদারল্যান্ডস ছিল ফুরফুরে মেজাজে। অন্যদিকে টানা তিন হারে দেয়ালে পিঠ ঠেকে গেছে শ্রীলঙ্কার। প্রথম জয়ের খোঁজে আজ ডাচদের মুখোমুখি হয়েছে তারা।  

লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২৬২ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। লঙ্কানদের হয়ে শুরুতে বল হাতে তোপ দাগেন কসুন রাজিথা। ১২ ওভারের ভেতর টপ অর্ডারের তিন ব্যাটার বিক্রমজিত সিং, ম্যাক্স ও'ডাউড ও কলিন অ্যাকারম্যানকে সাজঘরে ফেরান ডানহাতি এই পেসার। এরপর বাস ডে লেডে ও তেজা নিদামানুরুকে তুলে নেন আরেক পেসার দিলশান মাদুশঙ্কা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাচ রূপকথা লেখার নায়ক এডওয়ার্ডসও থিতু হতে পারেননি। ১৬ বলে ১৬ রান করে ফেরেন তিনি। কিন্তু এরপর হাল ধরেন এঙ্গেলব্রেখট ও ফন ভিক। সপ্তম উইকেটে বিশ্বকাপের রেকর্ড জুটি গড়েন তারা। গত বিশ্বকাপের সেমিফাইনালে এমন পরিস্থিতিতে নেমে সপ্তম উইকেটে ১১৬ রানের জুটি গড়েছিলেন ভারতের রবীন্দ্র জাদেজা-মহেন্দ্র সিং ধোনি। তাদের ছাড়িয়ে আজ ১৩০ রানের জুটি গড়েন এঙ্গেলব্রেখট-ফন ভিক। সপ্তম উইকেট বা তার নিচে এর চেয়ে বড় জুটি আর নেই।  

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে এবার সবচেয়ে বড় চমক ছিলেন এঙ্গেলব্রেখট। দক্ষিণ আফ্রিকার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেললেও কখনো মূল দলে সুযোগ পাননি তিনি। বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। প্রথম দুই ম্যাচে নামের প্রতি সুবিচার করতে না পারলেও আজ চাপের মুহূর্তে দারুণ এক ইনিংস খেললেন এই ব্যাটার। মাদুশঙ্কার বলে বোল্ড হওয়ার আগে ৮২ বলে ৪ চার ও ১ ছক্কায় ৭০ রান করেন তিনি।

তার সঙ্গে জুটি বাধা ফন ভিকও পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা। ৭৫ বলে একটি করে চার ও ছক্কায় ৫৯ রানে থামেন তিনি। লঙ্কানদের হয়ে মাদুশঙ্কা ও রাজিথা দুজনেরই শিকার চারটি করে উইকেট। 

বাবু/এমএ 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy