আফগানিস্তানকে ২৮৩ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

চলমান বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাবর আজমের। তবে ভারতের বিপক্ষে ফিফটি করে রানের ফেরার আভাস দিয়েছিলেন। এবার আফগানিস্তানের

2023-10-23T18:13:39+00:00
2023-10-23T18:13:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আফগানিস্তানকে ২৮৩ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৬:১৩ পিএম   (ভিজিট : ১২৬)
X

চলমান বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাবর আজমের। তবে ভারতের বিপক্ষে ফিফটি করে রানের ফেরার আভাস দিয়েছিলেন। এবার আফগানিস্তানের বিপক্ষেও ফিফটি করলেন।

পাকিস্তান অধিনায়কের ব্যাটেই লড়াকু সংগ্রহের ভিত পায় দল। সেই ভিতের ওপর দাঁড়িয়ে দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন ইফতিখার আহমেদ। সবমিলিয়ে চ্যালঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে পাকিস্তান।

সোমবার (২৩ অক্টোবর) টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান তুলে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে বাবরের ব্যাট থেকে। আফগানিস্তানের হয়ে ৪৯ রানে ৩ উইকেট শিকার করে সেরা বোলার নূর আহমেদ।
পাওয়ার প্লেতে শফিকের সঙ্গে ৫৬ রান তোলেন ইমাম উল হক। ১১তম ওভার শুরু হতেই আব্দুল্লাহ ওমরজাই তাকে ১৭ রানে ফেরান।

শফিকের সঙ্গে বাবর ৫৪ রানের জুটি গড়েন। দল শক্ত ভিত গড়ে তাদের ব্যাটে। ৬০ বলে ফিফটি করা শফিক ৫৮ রানে নুর আহমেদের শিকার। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে আফগান স্পিনার আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। আফগানিস্তানের হয়ে বিশ্বকাপ অভিষেকে সেরা বোলিং ফিগার তার।

রিজওয়ানকে (৮) দুই অঙ্কের ঘরে যেতে দেননি নুর। বাবরকে সঙ্গে নিয়ে সৌদ শাকিলের (২৫) জুটি ৪৩ রানের বেশি হয়নি। ৬৯ বলে ফিফটি করা বাবরকে থামতে হয় ডেথ ওভারের শুরুতে। তাকে থামান নুর। পাকিস্তান অধিনায়ক ৯২ বলে চারটি চার ও এক ছয়ে ৪ রান করেন।

ডেথ ওভারে ইফতিখার ও শাদাব ৭৩ রান যোগ করেন। দুজনেই শেষ ওভারে ৪০ রান করে নাভিন উল হকের শিকার হন। শেষ ১০ ওভারে ৯১ রান পাকিস্তানকে নিয়ে যায় স্বস্তিদায়ক অবস্থানে।  

বাবু/এমএ






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy