প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ২:০৯ পিএম (ভিজিট : ১৩৫)
X
বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বায়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা কায়মনোবাক্যে প্রার্থনা করছিলো, যেন আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জেতে বাংলাদেশ। তাহলে প্রোটিয়াদের ব্যাটিং সয়লাব থামাতে পারবে সাকিব আল হাসানরা।
টসভাগ্য আজ মন্দ ছিল সাকিবের
কিন্তু প্রার্থনা করেও কোনো লাভ হলো না। টস জিততে পারলেন না সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করাম টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন।
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টাইগাররা। টানা হ্যাটট্রিক হারে অনেকটা পিছিয়ে আছে সাকিবরা। জয়ের ধারায় ফিরতে মুখিয়ে বাংলাদেশ। ইনজুরি থেকে এই ম্যাচে দলে ফিরছেন অধিনায়ক সাকিব।
অপরদিকে, দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ অফ্রিকা। বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল প্রোটিয়ারা। শুধু নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচে হোঁচট খেয়েছিল বাভুমার দল। তবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২২৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফের ছন্দে ফিরেছে প্রোটিয়ারা।
বাংলাদেশ একাদশ
বাংলাদেশের একাদশে এসেছে এক পরিবর্তন। ইনজুরির কারণে গত ম্যাচ না খেলা সাকিব আল হাসান এই ম্যাচে ফিরেছেন একাদশে। অপরদিকে দক্ষিণ আফ্রিকার একাদশেও এসেছে এক পরিবর্তন। পেসার লুঙ্গি এনগিদির বদলে খেলবেন লিজাড উইলিয়ামস।