জোড়া উইকেট তুলে স্বস্তিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। চেপে ধরেছে শুরুতেই। তুলে নিয়েছে জোড়া উইকেট। ভাঙন ধরেছে প্রোটিয়াদের টপ অর্ডারে। শরিফুলের

2023-10-24T15:27:10+00:00
2023-10-24T15:27:10+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
জোড়া উইকেট তুলে স্বস্তিতে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৩:২৭ পিএম   (ভিজিট : ১০৩)
X


দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। চেপে ধরেছে শুরুতেই। তুলে নিয়েছে জোড়া উইকেট। ভাঙন ধরেছে প্রোটিয়াদের টপ অর্ডারে। শরিফুলের পর মিরাজের আঘাত। স্বপ্নের পরিধি বাড়িয়ে তুলছে টাইগাররা।

প্রথম আনন্দের উপলক্ষ এনে দেন শরিফুল ইসলাম। ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি। স্ট্যাম্প ভেঙে রেজা হেন্ড্রিকসকে দেখিয়েছেন সাজঘরের পথ। ৬.১ ওভারে ৩৩ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। রেজা করেন ১৯ বলে ১২ রান।

রেজা হেন্ড্রিকস অবশ্য ফিরতেন আরো আগেই। দ্বিতীয় ওভারেই হয়তো বাংলাদেশ পেয়ে যেত বাংলাদেশ প্রথম উইকেটের স্বাদ। যদি না তানজিদ তামিম তার ক্যাচ ছাড়তেন। ১.৫ ওভারে মিরাজের বলে স্লিপে ক্যাচ ছাড়েন তামিম।

তবে উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না মিরাজকে। অষ্টম ওভারেই উইকেটের দেখা পেলেন তিনি। বাংলাদেশও পেল স্বস্তি। ৭.৫ ওভারে তিনি ফিরিয়েছেন ভেন ডার ডুসেনকে। ৭ বলে ১ রানে করে সাজঘরে এই প্রোটিয়া।

বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy