বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই সমাবেশ করবে আওয়ামী লীগ

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগ সমাবেশ করবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক

2023-10-26T16:38:11+00:00
2023-10-26T16:38:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই সমাবেশ করবে আওয়ামী লীগ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৪:৩৮ পিএম   (ভিজিট : ১৪২)
X


জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগ সমাবেশ করবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘বায়তুল মোকাররম দক্ষিণ গেট, অনলি ওয়ান ভেন্যু আই ম্যানশন। যেটা বলেছি সেটাই।’

আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সৈয়দ আবুল হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কিছু বলতে চাই না। সেটা পুলিশ জানে। অনুমতি দেওয়ার মালিক পুলিশ। অনুমতি দেওয়ার মালিক যারা তারা বুঝবে আর বিএনপি বুঝবে। এখানে আমরা বলার কে? এটা তো আমাদের আওতার মধ্যে পড়ে না। আমরাও অনুমতি চেয়ে নিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা একটা মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে এসেছি। এত কথার তো দরকার নেই। আমি দুপুরে এত কথা বলেছি। কথা একটাই বলছি। দ্যা আনসার অব ভায়োলেন্স ইজ ভায়োলেন্স, নট সাইলেন্স। আর কিছু না। আমি নেগেটিভ কিছু বলতে চাই না। আমি যা বলেছি, ভালোটা বলেছি।’

বাবু/এ.এস





  বিষয়:   আওয়ামী লীগ  বায়তুল মোকাররম  সমাবেশ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy