ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ভারত

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপে রীতিমতো উড়ছে স্বাগতিক ভারত। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় তুলে নিয়েছে তারা।অন্যদিকে সুতোয় ঝুলছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ভাগ্য। পাঁচ

2023-10-29T14:18:04+00:00
2023-10-29T14:18:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ২:১৮ পিএম   (ভিজিট : ১৯৩)
X

বিশ্বকাপে রীতিমতো উড়ছে স্বাগতিক ভারত। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় তুলে নিয়েছে তারা।অন্যদিকে সুতোয় ঝুলছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ভাগ্য। পাঁচ ম্যাচে কেবল একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান একদম তলানিতে। তাই খাদের কিনারা থেকে আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারতের মুখোমুখি হয়েছে তারা।

লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। একাদশে কোনো পরিবর্তন আনেনি দুই দল।  
ভারত একাদশ

ভারত একাদশ















পাঁচ জয়ের প্রতিটি ম্যাচেই পরে ব্যাট করে জিতেছে ভারত। তবে আজ আগেই ব্যাট করতে হচ্ছে। তবে টস হেরে বরং খুশিই হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। কেননা তিনিও আগে ব্যাট করতে চেয়েছিলেন।  

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি।

ইংল্যান্ড একাদশ: ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।  





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy