মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। একাদশে এসেছে এক পরিবর্তন। বাদ পড়েছেন শেখ মেহেদি। একাদশে ফিরেছেন তাওহীদ হৃদয়।
বাংলাদেশের সেমির মিশন কাগজে-কলমে শেষ না হলেও কার্যত শেষই বলা যায়! ভারত বিশ্বকাপ থেকে সাকিবদের এখন আর পাওয়ার খুব বেশি কিছু নেই। যা হারানোর সবই যে হারিয়ে ফেলেছে টাইগাররা!
পাকিস্তান একাদশ
টানা পাঁচ ম্যাচ হেরে শেষ চারের সমীকরণ থেকে আরও আগেই ছিটকে গেছে বাংলাদেশ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দুয়ার এখনও খোলা আছে তাদের জন্য। সে লক্ষ্যে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।