টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি এবারের আসরে ফর্মে থাকা দুই দল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। পুনের রানপ্রসবা উইকেটে টস

2023-11-01T14:19:44+00:00
2023-11-01T14:19:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ২:১৯ পিএম   (ভিজিট : ১৫৩)
X

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি এবারের আসরে ফর্মে থাকা দুই দল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। পুনের রানপ্রসবা উইকেটে টস জিতে প্রতিপক্ষ প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। 

এবারের আসরে এখন পর্যন্ত আগে ব্যাট করা সব ম্যাচেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। একমাত্র নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেই পরে ব্যাট করতে হয়েছে তাদের। সেখানেই এসেছে হার। তবুও পুনের এই ব্যাটিং উইকেটে আগে প্রোটিয়াদেরই ব্যাট করতে পাঠালেন কিউই অধিনায়ক। 

দুই দলেই এসেছে এক পরিবর্তন। লকি ফার্গুসনের পরিবর্তে দলে এসেছেন টিম সাউদি। আর দক্ষিণ আফ্রিকার দলে এসেছেন পেসার কাগিসো রাবাদা। বাদ পড়েছেন তাবরাইজ শামসি। নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম লাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।  

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy