ক্রিকেট ইতিহাসে প্রথমবার ‘টাইমড আউট’ ব্যাটসম্যান ম্যাথিউস

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

চতুর্থ উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করছিলেন চারিথ আসালঙ্কা-সাদিরা সামারাবিক্রমা জুটি। তাদের পঞ্চাশোর্ধ্ব জুটিতে লড়াই জমিয়ে তুলছিল শ্রীলঙ্কা। কিন্তু

2023-11-06T16:53:02+00:00
2023-11-06T16:53:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্রিকেট ইতিহাসে প্রথমবার ‘টাইমড আউট’ ব্যাটসম্যান ম্যাথিউস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১৫০)
X

চতুর্থ উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করছিলেন চারিথ আসালঙ্কা-সাদিরা সামারাবিক্রমা জুটি। তাদের পঞ্চাশোর্ধ্ব জুটিতে লড়াই জমিয়ে তুলছিল শ্রীলঙ্কা। কিন্তু তারপরই সাকিবের বলে ব্রেকথ্রু পায় বাংলাদেশ। টাইগার অধিনায়কের বলে ক্রিজ থেকে বেরিয়ে এসে তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন সামারাবিক্রমা। এরপর ঘটে গেছে নজিরবিহীন এক ঘটনা। 

কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে গেছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হলেন তিনি। 

যে হেলমেট নিয়ে খেলতে নেমেছিলেন ম্যাথিউস, সেটিতে নিরাপদ বোধ করছিলেন না তিনি। পরে নতুন আরেকটি হেলমেট নিয়ে আসা হয়। সেটিতেও খানিকটা সমস্যা ছিল। তাই আবারো হেলমেট পরিবর্তন করতে চান ম্যাথিউস।








কিন্তু ততক্ষণে ৩ মিনিট পার হয়ে যায়। টাইম আউটের আবেদন করেন সাকিব। আর তাতে নিয়ম অনুযায়ী আউট দেন আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার ঘটল এমন ঘটনা। তবে ঘরোয়া ক্রিকেটে এর আগে ৬ বার টাইম আউট হয়েছেন ব্যাটাররা।

এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা অবসরের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাকে আউট হতে হবে।’

অবশ্য এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে বলা আছে, এক্ষেত্রে সময় ২ মিনিট। অবশ্য ম্যাথিউস অতিক্রম করে গেছেন দুটিই। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দিয়েছেন আম্পায়াররা। 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy