অস্ট্রেলিয়াকে ২৯২ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছিল তাকে। সেঞ্চুরির কাছে থেকেও থামতে হয় ১৩ রান দূরে থেকে। তবে পাঁচবারের

2023-11-07T18:30:55+00:00
2023-11-07T18:30:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অস্ট্রেলিয়াকে ২৯২ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৬:৩০ পিএম   (ভিজিট : ১২৬)
X

পাকিস্তানের বিপক্ষে আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছিল তাকে। সেঞ্চুরির কাছে থেকেও থামতে হয় ১৩ রান দূরে থেকে। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে আর বঞ্চিত থাকেননি ইব্রাহিম জাদরান। তার ইতিহাস গড়া সেঞ্চুরিতে অজিদের ২৯২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় আফগানিস্তান।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। কিন্তু এক ইব্রাহিম ছাড়া আর কোনো ব্যাটারই সেভাবে সফল হতে পারেননি। বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম সেঞ্চুরির মালিক বনে যাওয়া ইব্রাহিম ওপেনিংয়ে নেমে অপরাজিত থাকেন ইনিংসের শেষ পর্যন্ত। খেলেন ১৪৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ১২৯ রানের অসাধারণ ইনিংস।








ব্যাটিং স্বর্গে ৩৮ রানে রহমানউল্লাহ গুরবাজকে হারায় আফগানিস্তান। এরপর রহমত শাহকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়েন ইব্রাহিম। রহমত ৩০ রানে ফিরে গেলে হাশমতউল্লাহর সঙ্গে রানের চাকা ধরে রাখেন তিনি। ৫২ রানের এই জুটি হওয়ার পর মিচেল স্টার্কের বলে বোল্ড হন আফগান অধিনায়ক (২৬)। এরপর দ্রুত আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবী ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিলেন আফগানিস্তান।

চাপের মুহূর্তে রশিদ খানকে সঙ্গে দারুণ এক জুটি গড়ে ফেলেন ইব্রাহিম। ৫৮ রানের অবিচ্ছিন এই জুটি এসেছে মাত্র ২৮ বলে। ইব্রাহিমকে দারুণ সঙ্গ দিয়ে ১৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলেন রশিদ। যার ফলে ৫ উইকেটে ২৯১ রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy