পোশাক কারখানার নিরাপত্তায় ৪৪ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে এই খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা

2023-11-09T13:00:46+00:00
2023-11-09T13:00:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোশাক কারখানার নিরাপত্তায় ৪৪ প্লাটুন বিজিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ১:০০ পিএম   (ভিজিট : ১২২)
X

পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে এই খাতের  শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করে নিম্নতম মজুরি বোর্ড। 

কিন্তু ঢাকা এবং আশপাশের পোশাক অনেক কারখানা শ্রমিকরা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছে।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে অপ্রিতিকর ঘটনা এড়াতে পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় আজ ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশেপাশের জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।

এর আগে, মালিক ও শ্রমিক নেতাদের সম্মতিতে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করে মজুরি বোর্ড। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এই ঘোষণা দেন। অন্যদিকে, শ্রমিক নেতারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy