শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের লিগপর্বে বাকি আর মাত্র ১টি করে ম্যাচ। শুরুর দিকে কিছুটা নিষ্প্রাণ এই বৈশ্বিক আসরে শেষ সময়ে এসে

2023-11-09T14:32:35+00:00
2023-11-09T14:32:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ২:৩২ পিএম   (ভিজিট : ১৭৬)
X

বিশ্বকাপের লিগপর্বে বাকি আর মাত্র ১টি করে ম্যাচ। শুরুর দিকে কিছুটা নিষ্প্রাণ এই বৈশ্বিক আসরে শেষ সময়ে এসে যেন প্রাণ ফিরেছে। টুর্নামেন্টের ১০ দলের মধ্যে ৭ দলেরই ভাগ্য ঝুলে আছে। সেমিফাইনালের বাকি এক আসনের জন্য অপেক্ষায় আছে তিন দল। আর চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গা নিশ্চিতের জন্য লড়ছে চার দল।

এমন গুরুত্বপূর্ণ সময়ে নবম রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।

আজকের ম্যাচে দুই দলের জন্য সমীকরণ দুই রকম। নিউজিল্যান্ড জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আর শ্রীলঙ্কা জিতলে তারা এগিয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে। কিন্তু শুধু এখানেই থামছে না এই ম্যাচের মাহাত্ম্য, বাংলাদেশ আর পাকিস্তানের ভাগ্যটাও ঝুলে আছে এই ম্যাচের ওপরে।
শ্রীলঙ্কা একাদশ

শ্রীলঙ্কা একাদশ















নিউজিল্যান্ডের হার পাকিস্তানের যেমন কপাল খুলে দিতে পারে, তেমনি বাংলাদেশকেও চ্যাম্পিয়ন্স ট্রফির রেসে অনেকটা পিছিয়ে দেবে। আবার বেঙ্গালুরুতে আজ আছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। সেটাও রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা।

আজকের ম্যাচে দুই দলেই একটি করে পরিবর্তন রয়েছে। ইনজুরি থেকে ফিরেই একাদশে ফিরেছেন লকি ফার্গুসন। আর শ্রীলঙ্কার দলে রাজিথার জায়গায় ফিরেছেন চামিকা। 

নিউজিল্যান্ড একাদশ 
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টম লাথাম (উইকেটরক্ষক), টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন। 

শ্রীলঙ্কা একাদশ
পথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা। 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy