নিউজিল্যান্ডকে ১৭২ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপে সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে লঙ্কানদের ১৭১ রানে বেঁধে

2023-11-09T18:19:07+00:00
2023-11-09T18:19:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিউজিল্যান্ডকে ১৭২ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৬:১৯ পিএম   (ভিজিট : ১৩২)
X

বিশ্বকাপে সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে লঙ্কানদের ১৭১ রানে বেঁধে ফেলেছে কিউইরা।

বেঙ্গালুরুতে বৃষ্টি ভাবনা মাথায় থাকায় শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তার পর লঙ্কানদের ধ্বংসস্তূপে পরিণত করে ছাড়ে কিউ বোলিং। ১২৮ রানে ৯ উইকেট তুলে নেওয়ায় আড়াইশোর মধ্যেই তাদের বেঁধে ফেলার সুযোগ ছিল। সেখান থেকে তাদের হতাশ করেছেন মূলত মাহিশ থিকশানা ও দিলশান মাদুশাঙ্কা। দশম উইকেটে তারা রেকর্ড ৪৩ রানের জুটি গড়ায় লঙ্কানদের স্কোর সমৃদ্ধ হয়েছে। সবকটি উইকেট হারিয়ে ৪৬.৪ ওভারে তারা ১৭১ রান করেছে।














মাদুশাঙ্কাকে আউট করে লেজ ছেঁটেছেন রাচিন রবীন্দ্র। বিদায়ের আগে ৫৬ বলে ১৯ রান করেছেন তিনি। ৯১ বল খেলে ৩৮ রানে অপরাজিত থেকে মূল প্রতিরোধটা গড়েছেন মূলত থিকশানা।

ধ্বংসস্তূপের মাঝেও শুরুতে একপ্রান্তে থেকে ঝড়ো গতিতে খেলেছেন ওপেনার কুশল পেরেরা। ২৮ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫১ রানে শুরুতে অবদান রাখেন তিনি। বাকিরা অবশ্য শুধু আসা-যাওয়া করেছেন।

কিউইদের ৩৭ রানে ৩ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। দুটি করে নিয়েছেন লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র। একটি নিয়েছেন টিম সাউদি।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy