দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের লড়াকু পুঁজি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

১১৬ রানে ছিল না ৬ উইকেট। সেখান থেকে বলতে গেলে একাই দলকে টানলেন আজমতউল্লাহ ওমরজাই। ক্যারিয়ারসেরা ইনিংস খেললেন।

2023-11-10T18:48:10+00:00
2023-11-10T18:48:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের লড়াকু পুঁজি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১৬৫)
X

১১৬ রানে ছিল না ৬ উইকেট। সেখান থেকে বলতে গেলে একাই দলকে টানলেন আজমতউল্লাহ ওমরজাই। ক্যারিয়ারসেরা ইনিংস খেললেন। কিন্তু মাত্র ৩ রানের জন্য আক্ষেপ নিয়েই ড্রেসিংরুমে ফিরতে হলো তাকে।

৪৯তম ওভার শেষে ৯৬ রানে ব্যাট করছিলেন ওমরজাই। কাগিসো রাবাদার করা শেষ ওভারে ৪টি বল খেলার সুযোগ পেলেন, কিন্তু ৪টি রান নিয়ে সেঞ্চুরি পূরণ করতে পারলেন না। ১০৭ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৯৭ রানেই অপরাজিত থেকে গেলেন ডানহাতি এই ব্যাটার।

তবে আহমেদাবাদে ওমরজাইয়ের ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে তার দল আফগানিস্তান। শেষ বলে অলআউট হওয়ার আগে তুলেছে ২৪৪ রান।














বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরুটা ভালোই ছিল। উদ্বোধনী জুটিতে ৪১ রান করেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

দলীয় ৪১ রানের মাথায় আফগানদের উদ্বোধনী জুটি ভাঙেন কেশভ মহারাজ। এরপর হুড়মুড় করে ভেঙে পড়ে আফগানদের রক্ষণের দেয়াল। তিন ওভারে ৪ রান তুলতেই তিনটি উইকেট হারায় আফগানরা।

ইনিংসের নবম ওভারে কেশব মহারাজের বলে হেনরিখ ক্লাসেনের হাতে ক্যাচ তুলে দেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (২২ বলে ২৫)।














এর পরের ওভারে ৩০ বলে ১৮ করে কোয়েতজির বলে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে ধরা পড়েন জাদরান। ১১তম ওভারে মাত্র ২ রান করে সাজঘরে ফেরত যান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি। মহারাজের টানা দ্বিতীয় ওভারে ডি ককের ক্যাচ হন তিনি।

এরপর রহমত শাহ (৪৬ বলে ২৬) কিছুটা প্রতিরোধ গড়লেও একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। ১১৬ রানে ৬টি আর ১৭০ রানে ৭ উইকেট হারিয়ে দুইশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল তারা। কিন্তু ওমরজাই লড়াই করে দলকে নিয়ে যান সম্মানজনক অবস্থানে।

প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েটজি ৪৪ রানে নেন ৪টি উইকেট। দুটি করে উইকেট শিকার লুঙ্গি এনগিদি আর কেশভ মহারাজের।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy