শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করল আইসিসি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

শ্রীলঙ্কা ক্রিকেটে বড় দুঃসংবাদ। ক্রিকেট বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের কারণে লঙ্কান ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। অর্থাৎ আন্তর্জাতিক

2023-11-10T21:25:15+00:00
2023-11-10T21:43:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করল আইসিসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৯:২৫ পিএম  আপডেট: ১০.১১.২০২৩ ৯:৪৩ পিএম  (ভিজিট : ১৯১)
X

শ্রীলঙ্কা ক্রিকেটে বড় দুঃসংবাদ। ক্রিকেট বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের কারণে লঙ্কান ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কাকে নিষিদ্ধ ঘোষণা করল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। 

আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করা হয়েছে। ১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পেয়েছিল দেশটি।

আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইসিসি বোর্ড আজ সভায় বসে সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’

গতকালই বিশ্বকাপে শেষ ম্যাচটি খেলেছে শ্রীলঙ্কা। এ মুহূর্তে পয়েন্ট তালিকার নয়ে আছে তারা।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy