এক নজরে দেখে নিন সেমিফাইনালের সূচি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ভারত বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারত। এবার দলগুলো শেষ চারের বাধা

2023-11-11T20:46:57+00:00
2023-11-11T20:46:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক নজরে দেখে নিন সেমিফাইনালের সূচি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৮:৪৬ পিএম   (ভিজিট : ২০৪)
X

ভারত বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারত। এবার দলগুলো শেষ চারের বাধা কাটিয়ে ফাইনালে চোখ রেখে মাঠে নামবে। সেই সূচিগুলো এক নজরে দেখে নেওয়া যাক-

শনিবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্বকাপের ৪৪তম ম্যাচে মাঠে নামে পাকিস্তান ও ইংল্যান্ড। ম্যাচটিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান করে ইংল্যান্ড। সেমিফাইনালের জন্য পাকিস্তানকে এই লক্ষ্য পার করতে হতো মাত্র ৭ ওভারের আগেই। কিন্তু অসম্ভব সেই লক্ষ্য দলটি পূরণ করতে পারেনি। তাতে সেমি নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। 

রোববার (১২ নভেম্বর) দুপুর আড়াইটায় ভারত-নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে শেষ হবে চলতি বিশ্বকাপের প্রথম পর্ব। এরপরে দুদিন বিরতি শেষে মাঠে গড়াবে সেমির লড়াই। যেখানে প্রথমেই লড়বে পয়েন্ট টেবিলের প্রথম ও চতুর্থ দল। আর পরের সেমিতে লড়বে দ্বিতীয় ও তৃতীয় দল। 

ক্রমদলতারিখসময়স্টেডিয়াম
প্রথম সেমিফাইনালভারত-নিউজিল্যান্ড১৫ নভেম্বরদুপুুর ২টা ৩০ মিনিটওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
দ্বিতীয় সেমিফাইনালদক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া১৬ নভেম্বরদুপুুর ২টা ৩০ মিনিটইডেন গার্ডেন্স, কলকাতা

চলতি বিশ্বকাপে সবার আগে সেমি নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। এরপরে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া উঠে যায় পরের পর্বে। চতুর্থ দল হিসেবে সেমিতে ওঠার জন্য লড়াই করে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। যেখানে সফল হন ব্ল্যাক ক্যাপসরা। 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy