নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ভারত। রোববার (১২ নভেম্বর) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস

2023-11-12T14:22:31+00:00
2023-11-12T14:22:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ নভেম্বর, ২০২৩, ২:২২ পিএম   (ভিজিট : ১৪৭)
X

বিশ্বকাপে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ভারত। রোববার (১২ নভেম্বর) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। 

বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল স্বাগতিক ভারত। এখন পর্যন্ত একটি ম্যাচেও হারের মুখ দেখেনি তারা। আট ম্যাচের সবকটিতে জিতে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারত। প্রথম দল হিসাবে বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা।

সেই ধারা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে রোহিত শর্মার দল। এই ম্যাচ শতভাগ জয় নিয়েই শেষ চারের লড়াইয়ে নামতে যায় স্বাগতিকরা। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত। 

অপরদিকে, এক যুগ পর বিশ্বকাপ খেলতে এসেই সেমিফাইনাল খেলার আশার কথা শুনিয়েছিলেন কোচ। আট ম্যাচে ছয় হারে সেই আশা ফুরিয়ে গেলেও দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে চমক দেখিয়েছে দলটি। ডাচদের সামনে সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার।

এবার ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফির টিকেট নিশ্চিত করতে চায় তারা। এই ম্যাচে এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাবে ডাচরা। আর তা হলেই কপাল পুড়বে বাংলাদেশের। নেদারল্যান্ডসও এই ম্যাচে মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।  

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও দাউদ, কলিন আক্রম্যান, বাস ডি লিডি, উইসলি বারসি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্রান্ড এনগেলব্রেচন্ট, ভ্যান ডর মারওয়ে, লোগান বিক, তেজা নিদামানারু, আরিয়ান ডুট ও পল ভ্যান মিকিরিন।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy