পাপন ও সাকিবের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আগের তিন বিশ্বকাপে তিনটি করে

2023-11-12T17:50:49+00:00
2023-11-12T20:59:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাপন ও সাকিবের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ নভেম্বর, ২০২৩, ৫:৫০ পিএম  আপডেট: ১২.১১.২০২৩ ৮:৫৯ পিএম  (ভিজিট : ২৭৩)
X

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আগের তিন বিশ্বকাপে তিনটি করে জয় পেলেও এবার মাত্র দুটি ম্যাচে জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের। আইসিসি ওয়ানডে সুপার লিগে সেরা তিনে থাকায় অন্তত সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছিল বাংলাদেশ দল। তবে যে আশার ফানুস নিয়ে ভারতে গিয়েছিল টাইগাররা, ব্যাটে-বলে ধারাবাহিক ব্যর্থতায় আগেই বিদায় নিয়েছে।

এদিকে বিশ্বকাপে বাজে পারফরম্যানসের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার (১১ নভেম্বর) খন্দকার হাসান শাহরিয়ার নামের এক আইনজীবী এই আইনি নোটিশ পাঠান।

পাপন ও শাকিবের পাশাপাশি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি সুজনেরও পদত্যাগ চাওয়া হয়েছে এই আইনি নোটিশে।

উল্লেখ্য, রোববার সকাল ১০টায় ভারত থেকে দেশে পৌঁছেছে বাংলাদেশ দল। বিশ্বকাপে বাংলাদেশ ৯ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দুটিতে। বিশ্বকাপে বাংলাদেশের টানা হার নিয়ে দেশজুড়ে চলছে তীব্র সমালোচনা। এরই পরিপ্রেক্ষিতেই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসানের পদত্যাগের দাবি জানান।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy