পাকিস্তানের বোলিং কোচ মরকেলের পদত্যাগ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট দলে বেশ কিছু পরিবর্তন আসবে এটা আঁচ করা যায়। বিশ্বকাপ চলাকালীন বাবর আজমের

2023-11-13T18:29:43+00:00
2023-11-13T18:29:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাকিস্তানের বোলিং কোচ মরকেলের পদত্যাগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৬:২৯ পিএম   (ভিজিট : ১৪২)
X

বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট দলে বেশ কিছু পরিবর্তন আসবে এটা আঁচ করা যায়। বিশ্বকাপ চলাকালীন বাবর আজমের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। নতুন শুরুর আগে বিষয়টি নিয়ে সিদ্ধান্তে আসতে পারে পিসিবি। কোচিং স্টাফেও আসতে পারে পরিবর্তন। 

দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মর্নে মরকেল পেস বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করে ওই যাত্রা শুরু করলেন। সোমবার পদত্যাগ করেছেন তিনি। বিষয়টি পিসিবি এক বার্তায় নিশ্চিত করেছে। 

মরকেলের চুক্তির মেয়াদ শেষ পর্যায়ে ছিল। গত জুনে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ছয় মাসের চুক্তিতে কাজ করতে সম্মত হন। তবে ডিসেম্বরে যেহেতু পাকিস্তান তিন ম্যাচের টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাবে। তিনি ওই সিরিজ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে পারতেন। 

তার আগেই দায়িত্ব ছাড়লেন মরকেল। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে পাকিস্তান দল নয় ম্যাচের মধ্যে চারটি জিতে সেমিফাইনালের আগে বিদায় নিয়েছে। দলটির পেস বোলিং লাইন আপ প্রত্যাশা মেটাতে পারেনি। শাহিন শাহ আফ্রিদি শেষ দিকে ফর্মে ফিরে ১৮ উইকেট নিলেও আসরের শুরুতে ভালো বোলিং করতে পারেননি।

পাকিস্তানের পেস বোলিং লাইন আপের অন্যতম ভরসার নাম ছিলেন হ্যারিস রউফ। কিন্তু তিনি খুবই বাজে বোলিং করায় অনেক ম্যাচেই ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। সুইংয়ের কথা চিন্তা করে হাসান আলীকে দলে নিলেও ব্যর্থ হন তিনি। প্রত্যাশা মেটাতে পারেননি ওয়াসিম জুনিয়রও। সব মিলিয়ে ব্যর্থতার দায় মাথায় নিয়ে কোচের পদ ছাড়লেন মরকেল।

পিসিবি জানিয়েছে, দ্রুতই মরকেলের জায়গায় কে দায়িত্ব পালন করবেন তা জানানো হবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, মরকেলের জায়গায় পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পেতে পারেন ওমর গুল।   





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy