নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের অধিনায়ক শান্ত

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশের দলের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। আজ সংবাদমাধ্যমকে বিষয়টি

2023-11-18T14:20:23+00:00
2023-11-18T14:20:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের অধিনায়ক শান্ত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ২:২০ পিএম   (ভিজিট : ১৮১)
X

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশের দলের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। আজ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটের কারণে এই সিরিজ খেলতে পারবেন না। সহ-অধিনায়ক লিটন দাস পারিবারিক কারণে ছুটি নিয়েছেন। এজন্য নাজমুলকে অধিনায়ক করা হয়েছে। 

জালাল ইউনুস বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে অধিনায়কত্ব করবেন শান্ত (নাজমুল)।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর।

এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে প্রবেশ করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজে অংশ নিতে ২১ অথবা ২২ নভেম্বর বাংলাদেশে আসার কথা কিউইদের।

জালাল ইউনুস জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজের জন্য আজই দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy