বিশ্বকাপ জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ২৪১ রান

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ফাইনালে এসেই যেন হোঁচট খেতে হলো টিম ইন্ডিয়াকে। প্রায় দেড় লাখ দর্শককে চুপ করিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে

2023-11-19T18:26:35+00:00
2023-11-19T18:34:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ২৪১ রান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ৬:২৬ পিএম  আপডেট: ১৯.১১.২০২৩ ৬:৩৪ পিএম  (ভিজিট : ২২১)
X

ফাইনালে এসেই যেন হোঁচট খেতে হলো টিম ইন্ডিয়াকে। প্রায় দেড় লাখ দর্শককে চুপ করিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন প্যাট কামিন্স। সেটায় কিছুটা হলেও সফল হয়েছেন অজি বোলাররা। দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের তারা আটকে দিয়েছে ২৪০ রানেই। 

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন অধিনায়ক রোহিত শর্মা। অজি বোলারদের ওপর চড়াও হন তিনি। তবে দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৭ বলে ৪ রান করে আউট হন শুভমান গিল।

গিলের বিদায়ের পর ক্রিজে আসেন বিরাট কোহলি। রোহিতের সঙ্গে কোহলিও চড়াও হন অজি বোলারদের ওপর। তবে দলীয় ৭৬ রানে ফের উইকেট হারায় ভারত। ৩১ বলে ৪৭ রানের মারমুখি ইনিংস খেলে আউট হন রোহিত। এরপর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান শ্রেয়াস আইয়ার।









দলীয় ৮১ রানে ৩ বলে ৪ রান করে আউট হন আইয়ার। তার বিদায়ের পর ক্রিজে আসেন লোকেশ রাহুল। তাকে সঙ্গে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন কোহলি। ৫৬ বলে ফিফটি পূরণ করেন কোহলি। তবে এরপরেই আউট হন তিনি। 

















দলীয় ১৪৮ রানে ৬৩ বলে ৫৪ রান করে আউট হন কোহলি। এরপর ক্রিজে আসা রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রাহুল। ৮৬ বলে ফিফটি পূরণ করেন তিনি। তবে সুবিধা করতে পারেননি জাদেজা। দলীয় ১৭৮ রানে ২২ বলে ৯ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর দ্রুতই তিন উইকেট হারায় ভারত। 

রাহুল ১০৭ বলে ৬৬, মোহাম্মদ শামি ১০ বলে ৬ ও ৩ বলে রান করে সাজঘরে ফিরে যান জাসপ্রীত বুমরাহ। একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্তে দেখেশুনে ব্যাট করতে থাকেন সূর্যকুমার যাদব। তবে দলীয় ২২৬ রানে ২৮ বলে ১৮ রান করে আউট হন যাদব।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy