টাইব্রেকারে আর্জেন্টিনার হৃদয় ভেঙে ফাইনালে জার্মানি

মশিউর অর্ণব

খেলাধুলা

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠে গেছে জার্মানি। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে জার্মানির অনূর্ধ্ব-১৭

2023-11-28T16:50:32+00:00
2023-11-28T17:26:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টাইব্রেকারে আর্জেন্টিনার হৃদয় ভেঙে ফাইনালে জার্মানি
মশিউর অর্ণব
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৪:৫০ পিএম  আপডেট: ২৮.১১.২০২৩ ৫:২৬ পিএম  (ভিজিট : ২৪০)
X

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠে গেছে জার্মানি। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে জার্মানির অনূর্ধ্ব-১৭ দল। 

রুদ্ধশ্বাস ৬ গোলের লড়াইয়ে দুর্দান্ত কামব্যাক করে ম্যাচে ফিরেছিল আর্জেন্টিনা। কিন্তু ভাগ্যটা যেন তাদের সঙ্গে ছিল না। টাইব্রেকারে এসে হারতেই হলো। ৩-৩ সমতায় থাকা ম্যাচে জার্মানির কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় হয়ে গেছে আর্জেন্টিনার। জার্মানি উঠে গেছে ফাইনালে।

দুই দলই সমানে সমান। কেউ যেন কাউকে ছাড় দেওয়ার পাত্র নয়। সেমিফাইনালে তাই জার্মানি আর আর্জেন্টিনার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলো। সেই লড়াইয়ে জার্মানি যখন উৎসবের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নাটকীয়ভাবে ম্যাচে ফিরলো আর্জেন্টিনা।
আর্জেন্টিনার হতাশা

আর্জেন্টিনার হতাশা

















৩-২ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা নির্ধারিত সময়ের পর সপ্তম মিনিটে (৯০+৭) গোল করে অবিশ্বাস্য এক ড্র করে। ফলে ৩-৩ সমতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল জার্মানিই। দ্রুতগতির কাউন্টার অ্যাটাকে আর্জেন্টাইন বক্সে চলে যান জার্মান মিডফিল্ডার ডারউইচ। তার পা থেকে বল যায় ব্রুনারের পায়ে। আর্জেন্টাইন ডিফেন্ডার গোরোসিতোকে পাশ কাটিয়ে দূরহ কোণ থেকে শট নেন প্যারিস ব্রুনার। বুরুশিয়া ডর্টমুন্ডে খেলা এই উইঙ্গারের গোলে লিড পায় জার্মানি। 

গোল খেয়ে জার্মানির উপর আরও চেপে বসে আর্জেন্টিনা। দুই ফুলব্যাক অন্তিভেরো এবং গোরোসিতো মিলে বারবার ব্যস্ত করেছেন জার্মানির রক্ষণভাগকে। প্রথম গোলের উৎসও ছিলেন গোরোসিতো। বক্সের ভেতর থেকে তার মাপা ক্রস খুঁজে নেয় রবার্তোকে। বল জালে জড়াতে কোন ভুলই করেননি তিনি। আর প্রথমার্ধের একেবারে অন্তিম সময়ে কাউন্টার অ্যাটাকে নিজের এবং দলের দ্বিতীয় গোলও করেন রুবের্তো।
জার্মানির জয়োল্লাস

জার্মানির জয়োল্লাস

















এরপর দ্বিতীয়ার্ধের দারুণ এক প্রত্যাবর্তন ঘটায় জার্মানি। গোলরক্ষকের ভুলে বল পেয়ে ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত ফিনিশে জার্মানিকে সমতায় ফেরান ব্রুনার। এরপর আর্জেন্টিনার বিপদ আরও বাড়ে ম্যাক্স মোরেশডাটের গোলে। ডিবক্সে ফাঁকায় বল পেয়ে হেডে বল জালে জড়ান এই স্ট্রাইকার। 

আর্জেন্টিনার হার যখন সময়ের ব্যাপার তখনই আরো একবার দলকে পথ দেখান রুবের্তো। যোগ করা ৮ মিনিটের শেষ সময়ে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন দ্য জায়ান্ট খ্যাত এই তরুণ। 
জার্মান গোলরক্ষক কনস্ট্যান্টিন হেইডি

জার্মান গোলরক্ষক কনস্ট্যান্টিন হেইডি

















টুর্নামেন্টের ফরম্যাট মেনে খেলা চলে যায় টাইব্রেকারে। যেখানে নায়ক বনে যান জার্মান গোলরক্ষক কনস্ট্যান্টিন হেইডি। আর্জেন্টিনার প্রথম দুই শট ঠেকিয়ে দলকে অনেকটাই এগিয়ে দেন। গোল মিস করেছেন অধিনায়ক এচেভেরিও। শেষ পর্যন্ত ৪-২ গোলের টাইব্রেকারের হারে ফাইনালের স্বপ্নভঙ্গ হলো আর্জেন্টিনার।

গল্পটা যেন বদলালো না আর্জেন্টিনার জন্য। মূল দলের বিশ্বকাপ স্বপ্ন বেশ কয়েকবারই ভেঙেছিল জার্মানি। ১৯৯০ আর ২০১৪ বিশ্বকাপের ফাইনাল এই জার্মানির কাছেই হেরেছিল নীল-সাদারা। এবার ছোটদের ফুটবলেও দেখা গেল একই ঘটনা। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে টাইব্রেকার হারে স্বপ্ন ভাঙলো তাদের। 




  বিষয়:   অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ  আর্জেন্টিনা  জার্মানি  টাইব্রেকার 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy