নাসুমকে হাথুরুসিংহের চড়: তদন্ত চেয়ে বিসিবিকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহে নাকি নাসুম আহমেদকে চড় মেরেছিলেন! এই ঘটনায় তদন্ত চেয়ে

2023-12-03T15:03:58+00:00
2023-12-03T15:03:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাসুমকে হাথুরুসিংহের চড়: তদন্ত চেয়ে বিসিবিকে লিগ্যাল নোটিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৩:০৩ পিএম   (ভিজিট : ১৪৮)
X

বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহে নাকি নাসুম আহমেদকে চড় মেরেছিলেন! এই ঘটনায় তদন্ত চেয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুর রহমান।

নাসুমকে হাথুরুর চড় মারার কথাটা ছড়ায় বিশ্বকাপের পর, টাইগাররা দেশে ফিরলে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে অনেকে ক্ষোভ জানিয়েছেন। এবার ঘটনা তদন্ত করতে বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) ই-মেইল ও ডাকযোগে বিসিবিতে নোটিশটি পাঠানো হয়।

নোটিশে এই ঘটনার তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত শেষে হাথুরু দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

এ ব্যাপারে আশরাফুর রহমান গণমাধ্যমকে বলেন, বিশ্বকাপ চলাকালীন সময়ে আমাদের জাতীয় দলের হেড কোচ হাথুরু ক্রিকেটার নাসুমকে চড় মারেন। গণমাধ্যমের মাধ্যমে আমরা এ তথ্য জানতে পারলেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

আশরাফুর বলেন, যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবি সভাপতিকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতার প্রেক্ষিতে হাথুরুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। প্রয়োজনে যেন তাকে বরখাস্ত করা হয়।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy