ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণের চালান আটক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৩৪ কেজি ৩৫১ গ্রাম ওজনের ২৮০টি স্বর্ণের বার আটক

2023-12-08T14:47:15+00:00
2023-12-08T14:47:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণের চালান আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ২:৪৭ পিএম   (ভিজিট : ১০৬)
X

দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৩৪ কেজি ৩৫১ গ্রাম ওজনের ২৮০টি স্বর্ণের বার আটক করেছে সিলেট এয়ারপোর্টে দায়িত্বে থাকা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার(৭ ডিসেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে এই চালান উদ্ধার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ওসমানী  আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বিমানে তল্লাশি চালিয়ে বিমানের ৩২ জে এবং ২১ এবিসি সিটের নিচ ও টয়লেট থেকে ২৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy