করোনা শনাক্তের হার ১০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে করোনা শনাক্তের হার বাড়ছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত প্রতি

2024-02-13T17:46:23+00:00
2024-02-13T17:46:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
করোনা শনাক্তের হার ১০ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৬ পিএম   (ভিজিট : ৩২৪)
X

দেশে করোনা শনাক্তের হার বাড়ছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত প্রতি ১০০ নমুনায় এই হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৬ শতাংশ। গতকাল যা ৫ দশমিক ৩০ শতাংশ ছিল।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২৮টি। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৫১ জন। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, কোভিড-১৯ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৪৭ হাজার ৬৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮৪ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy