ভূঞাপুর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা

2024-02-19T16:45:28+00:00
2024-02-19T16:45:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৩২৪)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং) ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার ১১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় ও ইভেন্টে  অংশ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমজি মাহমুদ ইজদানি, পৌর সভার প্যানেল মেয়র ও কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান আরজু প্রমূখ। 

পরে বিভিন্ন ইভেন্ট ও বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy