ময়মনসিংহে পুলিশ কুপিয়ে আসামি ছিনতাই

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের ত্রিশালে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করে গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।আসামী পক্ষের লোকজনের এ্যালোপাথারি

2024-03-18T15:05:03+00:00
2024-03-18T15:11:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে পুলিশ কুপিয়ে আসামি ছিনতাই
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৩:০৫ পিএম  আপডেট: ১৮.০৩.২০২৪ ৩:১১ পিএম  (ভিজিট : ২২০)
X

ময়মনসিংহের ত্রিশালে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করে গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। 

আসামী পক্ষের লোকজনের এ্যালোপাথারি কুপানোতে আহত এক এসআই ও দুই এএসআই মিলে তিন পুলিশ কর্মকর্তা এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 গত রোববার রাত ১০টার দিকে উপজেলার ধানীখোলা ইউনিয়নের দক্ষিণ ভাটিপাড়া শিমুলিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
তারা হলেন- ত্রিশাল থানার সাবইন্সপেক্টর (এসআই) ইসমাইল হোসেন (৩০), এএসআই গোলাম রসুল (৩৫), ও এএসআই মো. রাকিব (৩৯)। 

ত্রিশাল থানার ওসি  (তদন্ত) চাঁদ মিয়া জানান, বেদেনা নামে এক ওয়ারেন্টের আসামিকে ধরতে পুলিশ রবিবার রাতে পুলিশ ওই এলাকায় যায়। এ সময় তার ছেলে নাইম ও হারুন দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে আহত করে। পরে খবর পেয়ে থানা থেকে আরো পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এএসআই রাকিবের পেটে, এসআই ইসমাইলের পিঠে ও এএসআই গোলাম রসুলের কনুইয়ে কোপানোর আঘাত রয়েছে। তাদের মধ্যে রাকিবের অবস্থা গুরুতর।

এদিকে ঘটনার পর থেকেই ওই আসামীসহ অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy