সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান

বিনোদন ডেস্ক

বিনোদন

কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বিজয়ের হাসি হেসেছে মিশা-ডিপজল পরিষদ। এবার তারা দিলেন জায়েদ

2024-04-28T12:18:58+00:00
2024-04-28T12:18:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ১২:১৮ পিএম   (ভিজিট : ১৪৫)
X

কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বিজয়ের হাসি হেসেছে মিশা-ডিপজল পরিষদ। এবার তারা দিলেন জায়েদ খানসহ বেশ ক’জন শিল্পীকে সুখবর। সমিতির সদস্যপদ ফিরিয়ে দিবেন বলে জানিয়েছেন ২০২৪-২০২৬ মেয়াদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।

এর আগে গত ২ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়। তখন কমিটিতে ছিলেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার। তাদের কমিটিই বেশ কিছু কারণ দেখিয়ে জায়েদের সদস্যপদ বাতিল করে।

এ বিষয়ে ডিপজল বলেন, ‘ঠিক কী কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে তা জানা নেই। তবে বাদ দেওয়াটা মনে হয় বেআইনি হয়েছে। বিষয়টি নিয়ে সভায় কথা বলব। সেখানে সবার পরামর্শ ও সম্মতিতে সবার সদস্যপদ ফিরিয়ে দেয়া হবে।’

প্রসঙ্গত, ২০২৪-২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। ইতিমধ্যে নবনির্বাচিত কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জায়েদ খানসহ সমিতি থেকে বাদ পড়া সবার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি নতুন সদস্যও নেওয়া হবে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy