কোক স্টুডিও বাংলায় প্রীতমের নতুন চমক

বিনোদন প্রতিবেদক

বিনোদন

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান ‘মা লো মা’ প্রকাশ হয়েছে। শুক্রবার (৩ মে) প্রকাশিত গানটিতে অংশ

2024-05-04T10:56:38+00:00
2024-05-04T13:07:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোক স্টুডিও বাংলায় প্রীতমের নতুন চমক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ১০:৫৬ এএম  আপডেট: ০৪.০৫.২০২৪ ১:০৭ পিএম  (ভিজিট : ২৫১)
X

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান ‘মা লো মা’ প্রকাশ হয়েছে। শুক্রবার (৩ মে) প্রকাশিত গানটিতে অংশ নিয়ে জাদু ছড়িয়েছেন প্রীতম হাসান, সাগর দেওয়ান, আরিফ দেওয়ান এবং র‍্যাপার আলী হাসান।

নতুন এই গান দর্শক-শ্রোতাদের নিয়ে যায় জীবন ও নিজেকে আবিষ্কারের এক অনন্য যাত্রায়। গানটির সঙ্গীত প্রযোজক প্রীতম তার নিজস্ব কিছু টুইস্টও যোগ করেছেন এ গানে।
 
প্রীতমের সাথে আছেন দেওয়ান পরিবারের দুই সদস্য: সাগর দেওয়ান এবং আরিফ দেওয়ান। তাদের পূর্বপুরুষই মা লো মা ঝি লো ঝি শিরোনামের গানটির মূল রচয়িতা।
 
মা লো মা গানটি জীবন যে একটি নিরন্তর যাত্রা তা আমাদের বুঝতে শেখায়। এই জীবনে অনিবার্যভাবে বড় কিংবা বুড়ো হওয়া এবং নস্টালজিয়া যেন একই মুদ্রার দুটো পিঠ।
 
এই অবধারিত পরিবর্তনকে মেনে নিয়েই একটি কথোপকথনের মতো করে এগিয়ে যায় গানটি। এখানে ভাঙা নৌকার উপমা দিয়ে জীবনকে বোঝানো হয়েছে আর নদী দিয়ে বোঝানো হয়েছে পৃথিবীকে।
 
‘ছাদ পেটানো গানের’ সংযুক্তি এই গানের গভীরতা আরও বাড়িয়ে তুলেছে। লোকসঙ্গীত ‘সারি গানের’ এই ধারাটির শুরু মোগল আমলে।এই গানের একটি শহুরে সংস্করণ দেখতে পাওয়া যায় আশি ও নব্বই দশকের রাজমিস্ত্রীদের মাঝে। জীবিকার জন্য শহরে পাড়ি দেয়া এই শ্রমিকরা কংক্রিটের ছাদ তৈরির সময় এ ধরনের গান গাইতেন।
 
‘মা লো মা’ শুধুই একটি গান নয়। এ গান নিজেকে গ্রহণ করে নেয়া আর বিকাশের যাত্রার মধ্যে যে সৌন্দর্য আছে তা সবাইকে মনে করিয়ে দেয়। কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব এবং স্পটিফাই চ্যানেলে গানটি শোনা যাচ্ছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy