গোমস্তাপুরে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

রাত পোহালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম।আজ মঙ্গলবার দুপুরে

2024-05-07T17:44:55+00:00
2024-05-07T17:44:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোমস্তাপুরে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৫:৪৪ পিএম   (ভিজিট : ১৯৫)
X

রাত পোহালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনের  ভোটগ্রহণ। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম।

আজ মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর উপজেলার  ৮ ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ৮৯টি কেন্দ্রে ব্যালট পেপার বাদে সকল সরঞ্জাম পাঠানো হয়েছে।  নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার রেজাউল করিম  জানান, শান্তিপূর্ন ভোট অনুষ্ঠানে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য  নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও র‌্যাব-পুলিশের পাশাপাশি, বিজিবি , আনসার ও ডিবি পুলিশ মোতায়েন থাকবে।

গোমস্তাপুর উপজেলার ৮৯ টি ভোট কেন্দ্রে ২ লাখ ২৬ হাজার ৩০ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৫৯২ জন, মহিলা ভোটার ১ লাখ ১৩ হাজার ৪৩৭ জন ৩য় লিঙ্গের ভোটার ১ একজন।

এ নির্বাচনে চেয়ারম্যন পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy