কৃত্রিম পুরুষাঙ্গ কিনে বান্ধবীকে যৌন নি'র্যাতন তরুণীর

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চান্দগাঁও থানা এলাকায় বান্ধবীকে যৌন নির্যাতনের অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।অভিযুক্ত তরুণীর নাম শারমিন আক্তার (২০)। তিনি

2025-08-08T20:04:46+00:00
2025-08-08T20:04:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কৃত্রিম পুরুষাঙ্গ কিনে বান্ধবীকে যৌন নি'র্যাতন তরুণীর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৮:০৪ পিএম   (ভিজিট : ১৭০৫)
X

চান্দগাঁও থানা এলাকায় বান্ধবীকে যৌন নির্যাতনের অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

অভিযুক্ত তরুণীর নাম শারমিন আক্তার (২০)। তিনি কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা, তবে পেশাগত কারণে চট্টগ্রাম নগরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

অভিযোগ উঠেছে, অভিযুক্ত তরুণী ভুক্তভোগীর নগ্ন ভিডিও ধারণ করে তা ভাইরাল করার ভয় দেখিয়ে দেড় মাস ধরে তাকে পাশবিক নির্যাতন করে আসছিলেন। দিবাগত রাতে চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অনলাইনে একাধিক কৃত্রিম পুরুষাঙ্গ অর্ডার করে আনেন ওই তরুণী। এরপর বেল্ট দিয়ে সেটি শরীরে লাগিয়ে দেড় মাস আগে প্রথমবার ভুক্তভোগী তরুণীকে জোরপূর্বক নির্যাতন করেন তিনি এবং সে দৃশ্য ভিডিও করে রাখেন। পরে ভিডিও প্রকাশের হুমকি দিয়ে দীর্ঘ দিন ধরে এই পাশবিক নির্যাতন চালিয়ে যান।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ জানান, ভুক্তভোগী তরুণী বিবাহিত এবং তার স্বামী গ্রামে থাকেন। ভুক্তভোগী তরুণী ও অভিযুক্ত একই বাসায় থাকতেন। অভিযোগ অনুযায়ী, দেড় মাস আগে অভিযুক্ত তরুণী অনলাইনে একাধিক কৃত্রিম পুরুষাঙ্গ কিনে আনেন। পরে বেল্ট ব্যবহার করে ভুক্তভোগীকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করেন এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন। 

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ওসি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy