স্বেচ্ছাসেবক দল নেতার আপত্তিকর ভিডিও ফাঁস, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নোয়াখালীর বেগমগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক হওয়ার দুই দিন পর নোমান বাবু (৩৩) নামে পৌর স্বেচ্ছাসেবক দলের এক

2025-08-12T20:23:43+00:00
2025-08-12T20:23:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বেচ্ছাসেবক দল নেতার আপত্তিকর ভিডিও ফাঁস, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৮:২৩ পিএম   (ভিজিট : ৭৪১)
X

নোয়াখালীর বেগমগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক হওয়ার দুই দিন পর নোমান বাবু (৩৩) নামে পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃত নোমান বাবু বেগমগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক পদে ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বেগমগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক নোমান বাবু দলের দায়িত্বে থাকা অবস্থায় সংগঠন পরিপন্থী অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়েছেন। এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের কাছে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ রয়েছে। এই অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাকে পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।”

বহিষ্কৃত নেতা নোমান বাবু বলেন, “আমাকে বহিষ্কারের বিষয়টি শুনেছি। তবে আমাকে একটি নারীসহ ফাঁসানো হয়েছে। যারা ফাঁসিয়েছে, তারাই এখন বলবে আমি নির্দোষ।”

নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, “আমরা একটি ভিডিও পেয়েছি, যা দেখে আমাদের কাছে ঘটনাটি অসামাজিক কার্যকলাপ বলে মনে হয়েছে। একারণেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই নেতাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, গত রবিবার (১০ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার ৮নং রসুলপুর ইউনিয়নের তফাদার গেট এলাকার এক গৃহবধূর ঘরে অবস্থান করছিলেন নোমান বাবু। এ সময় স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় আটক করে। পরে খবর পেয়ে স্থানীয় কয়েকজন নেতা তাকে সেখান থেকে ছাড়িয়ে আনেন। এই ঘটনার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy