বালু উত্তোলন নিয়ে বিএনপি-যুবদল সংঘর্ষে আহত ২০

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নিকলীতে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়

2025-08-12T20:37:50+00:00
2025-08-12T20:37:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বালু উত্তোলন নিয়ে বিএনপি-যুবদল সংঘর্ষে আহত ২০
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৮:৩৭ পিএম   (ভিজিট : ৩৯৩)
X

নিকলীতে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (১২  আগস্ট) দুপুরে নিকলী উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নিকলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিকলী উপজেলা সদরে দীর্ঘদিন ধরে ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন স্থানীয় ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের লোকজন। এ নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সোহেলের সঙ্গে তার বিরোধ চলছিল।

মঙ্গলবার দুপুরে বিএনপি নেতা গিয়াস উদ্দিন ও আজহারুল ইসলাম সোহেলের লোকজন নতুন বাজার এলাকায় বল্লম, রাম দা, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে নিকলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার রাত ৮টায় ঘোড়াউত্রা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনকালে ড্রেজারসহ মো. রিপন মিয়া নামে একজনকে আটক করে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সংঘর্ষের বিষয়ে কথা বলার জন্য ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের মোবাইলে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। 

নিকলী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলী বলেন, এখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কী বিষয়ে সংঘর্ষ হয়েছে সেটা আমি পরিষ্কারভাবে বলতে পারছি না।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘোড়াউত্রা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় দুইটি গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy