খুলনার তিন উপজেলা নির্বাচনে নির্বাচিত যারা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে খুলনার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার (০৫ জুন) রাতে খুলনা প্রশাসনের

2024-06-06T11:03:07+00:00
2024-06-06T11:03:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনার তিন উপজেলা নির্বাচনে নির্বাচিত যারা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১১:০৩ এএম   (ভিজিট : ১৭৫)
X

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে খুলনার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার (০৫ জুন) রাতে খুলনা প্রশাসনের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী দাকোপ উপজেলায় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন ২১ হাজার ৬৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কিশোর কুমার পেয়েছেন ১৪ হাজার ৫৯৭ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কিশোর কুমার রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন ফাতেমা আক্তার।

বটিয়াঘাটা উপজেলায় সাবেক ছাত্রদল নেতা মো. মোতাহার হোসেন ৩৩ হাজার ৭১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের নেতা শ্রীমন্ত অধিকারী পেয়েছেন ৩৩ হাজার ৫০ ভোট। উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তুহিন রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন রুনা লায়লা।

অপরদিকে রূপসা উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছেন এস এম হাবিবুর রহমান। তিনি পেয়েছেন ২৫ হাজার ৭৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার ফেরদৌস আহম্মেদ পেয়েছেন ২৪ হাজার ৬৬ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ছেন মো. আব্দুল্লাহ যোবায়ের ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন শারমীন ‍সুলতানা রুনা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy