ধামরাইয়ে দিনেদুপুরে ৮ লাখ টাকা ছিনতাই

ধামরাই প্রতিনিধি

সারাবাংলা

ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় দিনে-দুপুরে মো. কামাল হোসেন নামে এক শ্রমিক সরদারের কাছ থেকে ৮ লাখ টাকা লুট করেছে

2025-07-28T19:58:50+00:00
2025-07-28T19:58:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে দিনেদুপুরে ৮ লাখ টাকা ছিনতাই
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:৫৮ পিএম   (ভিজিট : ২৪৪)
X

ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় দিনে-দুপুরে মো. কামাল হোসেন নামে এক শ্রমিক সরদারের কাছ থেকে ৮ লাখ টাকা লুট করেছে ছিনতাইকারীরা।  

সোমবার (২৮ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. কামাল হোসেন মানিকগঞ্জের হরিরামপুর এলাকার বাসিন্দা। তিনি ধামরাইয়ের একটি ইটভাটার লেবার (শ্রমিক) সরদার।

ভুক্তভোগী কামাল হোসেন জানান, আমি ধামরাইয়ের কালামপুরের ডাচ্ বাংলা ব্যাংকের শাখা থেকে ৮ লাখ টাকা উত্তোলন করি। পরে সেখান থেকে মানিকগঞ্জের উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা দেই।

ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পৌঁছলে একটি প্রাইভেটকারযোগে ছিনতাইকারীরা আমার গতিরোধ করে এবং প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা করে। পরে অস্ত্রের মুখে জোর করে আমার ৮ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

তিনি বলেন, ৫০০ টাকা নোটের ৬টি বান্ডেলে ছিল ৩ লাখ, ১০০০ টাকার নোটের তিন বান্ডেলে ছিল তিন লাখ, ১০০ টাকা ও ২০০ টাকা নোটের বান্ডেলে ছিল ২ লাখ। আমি থানায় খবর দিয়েছি।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার সুলতান বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ দিতে এসেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy