রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন প্রতিবেদক

বিনোদন

অনুমোদনহীন ব্লু ড্রিংকস বাজারজাত করায় রাফসান দ্য ছোটো ভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

2024-06-13T17:57:41+00:00
2024-06-13T18:36:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৫:৫৭ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৪ ৬:৩৬ পিএম  (ভিজিট : ২৭৭)
X

অনুমোদনহীন ব্লু ড্রিংকস বাজারজাত করায় রাফসান দ্য ছোটো ভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন।

খাদ্য পরিদর্শক কামরুল হোসেন এক আবেদনে বলেন, ‘ব্লু  ড্রিংকস’ এর কোনো অনুমোদন নেই। ওষুধ প্রশাসনও জানে না ‘ব্লু ড্রিংকস’ ওষুধ নাকি পানীয়। এরই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

গত বছরের ৭ ডিসেম্বর ব্লু নামে ইলেক্ট্রোলাইট ড্রিংক ব্লু বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার রাফসান। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন পয়েন্টে বাজারজাত শুরু করেন তিনি।  

আইসক্রিমের ভেতর মিললো মানুষের আঙুল!
≫ মেট্রোরেলে পশুর চামড়া-মাংস বহন করা নিষেধ
≫ অস্বস্তিকর গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

গত ২৪ এপ্রিল কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিনের নেতৃত্বে একটি দল নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকস কারখানায় অভিযান পরিচালনা করেন। 

ওই সময় জানা যায়, ইফতেখার রাফসানের ব্লু  ড্রিংকস (BLU) তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু  ড্রিংকস তৈরি করা হয়। এজন্য তখন ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 







Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy