শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ নিয়ে যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে।আগামী ২

2024-06-20T16:46:22+00:00
2024-06-20T17:40:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ নিয়ে যা জানা গেলো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৪:৪৬ পিএম  আপডেট: ২০.০৬.২০২৪ ৫:৪০ পিএম  (ভিজিট : ৫৮৬)
X

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। 

আগামী ২ জুলাই পর্যন্ত এই ছুটি থাকার কথা ছিল। এখন নতুন সিদ্ধান্ত হলো বুধবার (২৬ জুন) থেকে খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে।

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ নিয়ে যা জানা গেলো

জানা যায়, শিক্ষাপঞ্জি অনুসারে এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা ছিল ২ জুলাই পর্যন্ত। এবার গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমতে পারে বলে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল।

ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো– নতুন কারিকুলামে চলতি বছরে বেশ ঘাটতি রয়েছে। শীত ও অতি গরমের কারণে এবার ১৫ দিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই ক্ষতি পোষাতে গ্রীষ্মের ছুটি কাটছাঁট করা হবে। 

সে ক্ষেত্রে শীতকালীন ছুটি কিছুটা বাড়তে পারে। এ ছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy