মেট্রোরেল স্টেশন ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে

2024-07-28T13:41:42+00:00
2024-07-28T13:41:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেট্রোরেল স্টেশন ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুলাই, ২০২৪, ১:৪১ পিএম   (ভিজিট : ১৯১)
X

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার (২৮ জুলাই) ডিবি সূত্রে জানা যায়, ভিডিও ফুটেজ দেখে মেট্রোরেল স্টেশন ভাঙচুরের ঘটনায় জড়িতদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে (১৮ জুলাই) দুর্বৃত্তদের হামলায় মেট্রোরেলের কয়েকটি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। এতে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। তবে কবে নাগাদ মেট্রোরেল আবার চালু হবে তা এখনো স্পষ্ট করেনি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

শনিবার (২৭ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে বলেন, মেট্রোরেল বন্ধ থাকায় মানুষের ভোগান্তি হচ্ছে। ৩০ মিনিটের পথ দুই ঘণ্টায়ও যেতে পারছে না। কবে নাগাদ চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy