ফেসবুক-টিকটক চালুর বিষয়ে যা জানালেন পলক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কোটা আন্দোলনের সময় কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে সরকারের দেওয়া চিঠির কোনও জবাব দেয়নি ফেসবুক এবং ইউটিউব। তবে চিঠির

2024-07-30T21:00:27+00:00
2024-07-30T21:00:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফেসবুক-টিকটক চালুর বিষয়ে যা জানালেন পলক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৯:০০ পিএম   (ভিজিট : ৪২৭)
X

কোটা আন্দোলনের সময় কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে সরকারের দেওয়া চিঠির কোনও জবাব দেয়নি ফেসবুক এবং ইউটিউব। তবে চিঠির জবাবে ই-মেইলে রিপ্লাই দিয়েছে আরেকটি প্ল্যাটফর্ম টিকটক। মঙ্গলবার (৩০ জুলাই) এসব তথ্য জানিয়েছেন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, আমরা আগামীকাল (৩১ জুলাই) পর্যন্ত ফেসবুক, ইউটিউব, টিকটককে একটা টাইম (সময়) দিয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে তারা লিখিত ব্যাখ্যাটা দেবে। কিন্তু আমরা এখনও তাদের লিখিত বা মৌখিক ব্যাখ্যা পাইনি।

তবে টিকটক রিপ্লাই দিয়েছে জানিয়ে পলক বলেন, টিকটক ই-মেইলে একটা রিপ্লাই (প্রতি উত্তর) দিয়েছে যে, তারা এ নিয়ে খুব আন্তরিক। সরকারকে সহযোগিতা করতে চান। তারা ব্যাখ্যাগুলোও দিতে চান। বাকি দুটি অর্থাৎ, মেটা ও ইউটিউবের সাড়া পাইনি।

সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিরা যৌক্তিক ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত এসব খুলে দেওয়া হবে না বলেও গত ২৮ জুলাই জানিয়েছিলেন পলক।

তিনি বলেন, ফেসবুক, টিকটকসহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিরা যৌক্তিক ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত এসব খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনড় থাকবে সরকার। সহিংসতার কনটেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ৩১ জুলাই ফেসবুক, টিকটকসহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক-টিকটকসহ সোশ্যাল মিডিয়া খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনড় থাকবে সরকার।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই থেকেই শুরু হয় মোবাইল ইন্টারনেটের ধীরগতি। এরপর সহিংসতা ও গুজব প্রতিরোধ করতে সরকারের মৌখিক নির্দেশে ১৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল থেকে বন্ধ হয়ে যায় মোবাইল অপারেটর কোম্পানির সিমে থ্রি-জি ও ফোর-জি পরিষেবা। 

সেই সাথে, মহাখালীর খাজা টাওয়ারের ডাটা সেন্টারে আন্দোলনকারীদের দেয়া আগুনের ঘটনায় ঐদিনই রাত থেকে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy