ঢামেকে ধারালো অস্ত্র নিয়ে হামলা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ধারালো অস্ত্র নিয়ে এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলার ঘটনা

2024-09-01T12:31:36+00:00
2024-09-01T12:35:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঢামেকে ধারালো অস্ত্র নিয়ে হামলা, আটক ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩১ পিএম  আপডেট: ০১.০৯.২০২৪ ১২:৩৫ পিএম  (ভিজিট : ২৮৯)
X

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ধারালো অস্ত্র নিয়ে এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় চার জনকে চাপাতিসহ আটক করেছে সেনাবাহিনী। 

আটকরা হলেন বাপি মিয়া (২৪), আদিব (২৩),নাসির (২৫) ও নাবিল (২৭)। তাঁরা সবাই খিলগাঁও থানার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে শাকিল (২১)ও রনি(২২) নামের দুই যুবক আহত হলে তাঁদের চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসা হয়।  

পরে আরেকটি গ্রুপ চাপাতি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। এ সময় চারজনকে আটক করে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy