কেন্দুয়ায় ট্রাকের সাথে সিএনজির ধাক্কায় নিহত ১, আহত ৫

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি সিএনজিতে থাকা উপজেলা জামায়াতে ইসলামীর

2024-09-08T14:38:43+00:00
2024-09-08T14:38:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ট্রাকের সাথে সিএনজির ধাক্কায় নিহত ১, আহত ৫
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩৮ পিএম   (ভিজিট : ১৩৮)
X

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি সিএনজিতে থাকা উপজেলা জামায়াতে ইসলামীর এক সদস্য এখলাছুর রহমান (৬৫) নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।

গত শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি নামক এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিহত এখলাছুর রহমান (৬৫) উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত ফজর আলীর ভূইয়ার ছেলে। তিনি কেন্দুয়া উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য বলে জানা গেছে। এছাড়া চালকসহ আহত ৫ জনের মধ্যে গুরুতর অবস্থায় উপজেলার ছিলিমপুর গ্রামের বাসিন্দা সেলিম মিয়া (৬০) ও লাল মিয়াসহ (৬০) ৩জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হতাহতরা নেত্রকোনা জেলা শহরে জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলন শেষে সেখান থেকে বিকেলে ওই সিএনজিযোগে তারা বাড়ি ফিরছিলেন। পথে মাইজকান্দি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে সিএনজি চালকসহ সব যাত্রীই আহত হন। 

পরে দ্রুত আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। পরে পথেই সন্ধ্যায় মারা যান এখলাছুর রহমান।

এবিষয়ে কথা হলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ সড়ক দূর্ঘটনায় এক জনের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আত্নীয় স্বজন এখলাছুর রহমানের মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছেন। সিএনজিটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy