শ্রীমঙ্গলে আমন প্রণোদনা পেলেন ৩২১০ জন কৃষক

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

২০২৪-২৫ অর্থবছরে খরিপ ২০২৫-২৬ উৎপাদন মৌসুমে উফশী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি পুনর্বাসন

2025-07-02T20:25:34+00:00
2025-07-02T20:25:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে আমন প্রণোদনা পেলেন ৩২১০ জন কৃষক
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৮:২৫ পিএম   (ভিজিট : ১২৬)
X

২০২৪-২৫ অর্থবছরে খরিপ ২০২৫-২৬ উৎপাদন মৌসুমে উফশী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি অনুমোদিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষাণ-কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরন করেন।

শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান, সেলিম আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, আমন ধানের প্রণোদনায় প্রতিজন কৃষক ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি করে বীজ পেয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy