ভালুকায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

১০ম গ্রেড দাবী নয়, আমাদের অধিকার এ স্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহের ভালুকায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড

2024-09-26T18:03:55+00:00
2024-09-26T18:03:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৩ পিএম   (ভিজিট : ২৪৪)
X

১০ম গ্রেড দাবী নয়, আমাদের অধিকার এ স্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহের ভালুকায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল তিনটায় উপজেলা পরিষদের সামনে ভালুকা টু গফরগাঁও সড়কে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

এ সময় ভালুকা উপজেলা  প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  মোছাঃ আশরাফিয়া, সহকারী শিক্ষক গোলাম ফারুক, গোলাম মোস্তফা রুবেল, মোঃ হাবিবুর রহমান, মিজানুর রহমান, হাফিজ উদ্দিন,ফেরদৌস, রমজান আলী, আফতাব উদ্দিন, জসিম উদ্দিন ও আনোয়ারুল হক দিলীপ প্রমূখ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy