কুয়েটে ‘গুডস প্রকিউরমেন্ট’বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ

খুলনা প্রতিনিধি

শিক্ষা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আয়োজনে দিনব্যাপী ‘গুডস প্রকিউরমেন্ট’ বিষয়ক

2024-09-28T13:55:59+00:00
2024-09-28T13:55:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুয়েটে ‘গুডস প্রকিউরমেন্ট’বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫৫ পিএম   (ভিজিট : ১৭১)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের  (কুয়েট) অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আয়োজনে দিনব্যাপী ‘গুডস প্রকিউরমেন্ট’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এর পরিচালক মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েটে চলমান প্রকল্প পরিচালক (ইআইএএ প্রকল্প) ড. মোঃ জুলফিকার হোসেন। 

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ইনষ্টিটিউট পরিচালকগণ, সকল বিভাগীয় প্রধানসহ একজন করে মনোনীত প্রতিনিধি এবং দপ্তর প্রধানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy