ঈশ্বরদীতে চার দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ঈশ্বরদী প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদীতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) কলেজ চত্বরে ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, মতবিনিময় ও আলোচনা সভা

2024-09-30T19:55:58+00:00
2024-09-30T19:55:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে চার দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৫ পিএম   (ভিজিট : ১৫৪)
X

পাবনার ঈশ্বরদীতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) কলেজ চত্বরে ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে এটিআই চত্বর থেকে শুরু হয়ে উপজেলা কৃষি অফিস ঘুরে ক্যাম্পাস চত্বরে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা নানা শ্লোগানের প্রকম্পিত করে রাখে। তুমি কে আমি কে কৃষি সেবক কৃষি সেবক, ৪ দফা দফা দাবি মানতে হবে ইত্যাদি। এসময় দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

৪ দফা দাবি মধ্যে রয়েছে ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববদ্যিালয়ে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ দিতে হবে। কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় তৈরী করে দিতে হবে অথবা আয়তনে সবচেয়ে বড় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কে বিশ্ববিদ্যালয় হিসেবে ষোষণা দিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করতে হবে। 

ডিপ্লোমা কৃষি শিক্ষাকে আন্তজার্তিক মানসম্পন্ন করতে হবে এবং সেই অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। কৃষি ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কর্মসূচিতে  বেসরকারি কৃষি ডিল্পোমার শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেন ও সংহতি প্রকাশ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy