বিজয়নগরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৪৩ লাখ টাকার বেশি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ বিভিন্ন পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

2024-11-20T20:11:35+00:00
2024-11-20T20:11:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৮:১১ পিএম   (ভিজিট : ২৩৪)
X

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৪৩ লাখ টাকার বেশি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ বিভিন্ন পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২০ নভেম্বর) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ১২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ইমামি সেভেন অয়েল ও কিউকারপিন হেয়ার অয়েল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৩ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, সীমান্ত দিয়ে ভারত হতে যে কোনো ধরনের চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)  অভিযান চলমান থাকবে।

উদ্ধার হওয়া মোবাইল ফোনের ডিসপ্লেসহ ভারতীয় এসব মালামাল আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy