আগামীতে সমন্বিতভাবে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম হাতে নেয়া হবে: ত্রান উপদেষ্টা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরে প্রস্তাবিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের

2024-12-07T18:44:48+00:00
2024-12-07T18:44:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগামীতে সমন্বিতভাবে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম হাতে নেয়া হবে: ত্রান উপদেষ্টা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১২৪)
X

গাজীপুরে প্রস্তাবিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আযম, বীর প্রতীক। 

শনিবার সকালে টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় মন্ত্রণালয়ের সচিব ও প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে প্রকল্প এলাকা ঘুরে দেখেন উপদেষ্টা। পরে প্রকল্প সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ফারুক ই আযম বলেন, প্রশিক্ষণ ইনষ্টিটিউটটি হলে নানান মাত্রায় আমাদের সক্ষমতা বৃদ্ধি করবে। সমস্ত জাতীয় দুর্যোগগুলো আমরা আরও ভালোভাবে মোকাবেলা করতে পারবো। গবেষণা ও প্রশিক্ষণের পাশাপাশি নানারকম প্রযুক্তি এখান থেকে উদ্ভাবন হবে বলে জানান উপদেষ্টা। 

তিনি আরও বলেন, বিগত দিনের নানা রকম দুর্যোগের ধরণ দেখে, তারই নিরিখে এই প্রশিক্ষণ ইনস্টিটিউটের ধারণা এসেছে। বিভিন্ন স্টেকহোল্ডার ও বিদেশীরাও এই ইনস্টিটিউট নিয়ে নানা রকম প্রস্তাবনা দিচ্ছে। সমন্বিতভাবে আগামীতে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম হাতে নেয়া হবে। 

এসময় মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো: রেজওয়ানুর রহমান, জেলা প্রশাসক নাফিসা আরেফিনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, প্রায় ৮ একর জায়গার ওপর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটটি নির্মাণ করা হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy