সাদপন্থী জিয়া বিন কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারী শীর্ষ আরেক মুরব্বি জিয়া বিন

2024-12-28T18:21:26+00:00
2024-12-28T18:21:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাদপন্থী জিয়া বিন কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৬:২১ পিএম   (ভিজিট : ১৫৯)
X

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারী শীর্ষ আরেক মুরব্বি জিয়া বিন কাসেমকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। 

চট্টগ্রামের ডবলমুরিং থানার দাইয়া পাড়া এলাকা থেকে শনিবার (২৮ ডিসেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

দুপুরে তাবলিগ জামায়াত বাংলাদেশ শুরারি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। জিয়া বিন কাসেম ওই মামলায় ৬ নং আসামি।

এর আগে ১৯ ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার ৫নং আসামি মোয়াজ বিন নুরকে গ্রেফতার করে পুলিশ।

হাবিবুল্লাহ্ রায়হান বলেন, টঙ্গীতে সাদপন্থীদের নেতৃত্বে  হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়া বিন কাসেম চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে শনিবার সকালে গ্রেফতার হয়েছেন। বর্তমানে তাকে চট্টগ্রাম থেকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবীবুর রহমান বলেন, তাকে গ্রেফতারের বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত থানায় এসে পৌঁছায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy