রাজধানীর মুগদায় গণপিটুনিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আহত আল আমিন (২০) নামের এক তরুণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।আজ বৃহস্পতিবার (৩

2025-07-03T23:15:22+00:00
2025-07-03T23:15:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজধানীর মুগদায় গণপিটুনিতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১১:১৫ পিএম   (ভিজিট : ৪১৬)
X

মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আহত আল আমিন (২০) নামের এক তরুণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে বুধবার (২ জুলাই) রাত পৌনে ১০টার দিকে মুগদা হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিং স্টেশনের সামনের রাস্তায় গণধোলাইয়ের শিকার হন আল আমিন। 

মুগদা থানার এসআই উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বুধবার রাতে মুগদা হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের চেষ্টা করে ওই যুবক। এ সময় জনগণ দেখতে পেয়ে তাকে গণধোলাই দেয়। এতে গুরুতর আহত হয় সে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) বিকালে মারা গেছে আল আমিন।

এসআই আরও জানান, আল আমিনের বিস্তারিত ঠিকানা জানা সম্ভব হয়নি। ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই যুবকের ঠিকানা জানার চেষ্টা চলছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy